
তৌফিকুর রহমান তাহের
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মেরুয়াখলা গ্রামে সংর্ঘষে মহিলা সহ একই পরিবারের ৫ জন আহত হয়েছেন।
সোমবার (১ জুন) সকালে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে
এই সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, সোমবার সকালে আব্দুল জব্বারের বাড়ির পেছনে ভূমি নিয়ে দীর্ঘদিন যাবত প্রতিপক্ষ সাদ্দাম গংদের সঙ্গে বিরোধ চলে আসছে। ঘটনারদিন সকাল থেকে উল্লেখিত ভূমি নিয়ে প্রতিপক্ষ সাদ্দাম গংদের সাথে আহত আব্দুল খালেক গংদের পরিবারের সদস্যদের সাথে কথা কাটাকাটির এক পযার্য়ে সংঘর্ষে প্রতিপক্ষ সাদ্দাম গংদের হামলায় বায়োবৃদ্ধ আব্দুল খালেক (৬০) তার স্ত্রী রওশনারা বেগম (৫০) ছেলে সাইফুর রহমান (২৫) ভাতিজা ফারুক মিয়া (৩৫) সাদির মিয়া (৩০) গুরুত্বর আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুল খালেক জানান, একই এলাকার সাদ্দাম হোসেন গংদের সাথে আমাদের জমিসংক্রান্ত পূর্ব শত্রুতা আছে। ঘটনার দিন সকালে আমার বাতিজা ফারুকের সঙ্গে ঝগড়ার খবর শুনে আমি ও আমার স্ত্রী আহত রওশনারা ঘটনাস্থলে যাওয়ার পর আমাকে এবং আমার স্ত্রীকে প্রাণে হত্যা চেষ্টার উদ্দেশ্য সাদ্দাম হোসেন গংরা ধারালো ছুরি দিয়ে আমার স্ত্রীর মাথায় গুরুতর কাটা রক্তাক্ত জখম করে এবং সায়েমের হাতে থাকা লোহার রড দিয়ে বাড়ি মেড়ে আমার স্ত্রীর বাম হাতের একটি আঙুলের হাড় ভেঙে ফেলে। এবং তার অন্যান্য ভাইয়েরা আমার নাকে রক্তাক্ত জখম করে ভাতিজা ফারুকের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেছে। এ বিষয়ে আদালতে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।
অভিযোগের বিষয়ে সাদ্দাম হোসেন জানান,আব্দুল খালেক গংরা আমার বসতবাড়ীতে হামলা করেছে। তাদের লাঠির আঘাতে তারাই আহত হয়েছেন। এ ঘটনায় আমি জানমালের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী আশরাফ জানান, ঘটনাটি আমি শুনেছি, এক পক্ষ অভিযোগ করেছেন, অন্য পক্ষের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অনলাইন ডেস্কঃ 










