ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দুয়া উপজেলা শাখার কমিটি আত্নপ্রকাশ, সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক কাউসার তালুকদার   হ্নীলা এলাকায় কাজের প্রলোভনে অপহরণ, ৩ যুবক উদ্ধার  হরমুজ ও লেবাননে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন সৌদি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা। বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান মদনে শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন।

রোগীদের পাশে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রানা  

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৬ বার

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম রানা বুধবার দুপুরে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার খোঁজখবর নেন এবং অসুস্থদের মাঝে খাবার বিতরণ করে সহমর্মিতা প্রকাশ করেন।

ইঞ্জিনিয়ার রানা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলীর জ্যেষ্ঠপুত্র এবং সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব ডা. মোহাম্মদ আলীর সন্তান। তিনি বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। গ্রামের মানুষ যাতে সহজে উন্নত চিকিৎসা পায়, সেজন্য উপজেলা হাসপাতালের সেবার মান আরও উন্নত করা জরুরি। আমি জনগণের সন্তান হিসেবে এই খাতে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “আমার বাবা সারা জীবন একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবা করেছেন। এই হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি তার আদর্শকে ধারণ করে জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই।”

পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার রানা হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, স্বাস্থ্যকর্মী, রোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

রোগীদের পাশে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রানা  

আপডেট টাইমঃ ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫