ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হোয়াইক্যংয়ের উলুবনিয়া বিজিবি অভিযানে হাতে ৪০,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেপ্তার হোয়াইক্যং ইয়াবা পাচারকালে ৩২হাজার ই/য়া/বা/সহ প্রাইভেট কার চালক আটক। আটপাড়া উপজেলা বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: হিরন সভাপতি, শরিফ সাধারণ সম্পাদক মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার ঈদগাঁ ও টেকনাফে র‍্যাবের দুটি অভিযানে ১লক্ষ ইয়াবা ও অস্ত্র-গুলিসহ ৪জন আটক নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ। গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের চ্যাম্পিয়ন দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব। নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ

মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ।

মদন(নেত্রকোনা) প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদ

নেত্রকোনার মদনে পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ১০ টার দিকে নেত্রকোনা – মদন সড়কের মেসার্স সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চাল ভর্তি ট্রাকটি জব্দ করে প্রশাসন।

এ সময় ট্রাক চালক শামীম মিয়া (২৮) ও তারই সহকারী শাহিন মিয়াকে (২৫) আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ৬৬৭ বস্তা (২০ টন) সরকারি চাল ভর্তি একটি ট্রাক বের হয়। ট্রাকে সরকারি সিলমোহর যুক্ত ৬৬৭ টি বস্তা চাল জেলার বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলে নিয়ে যাওয়ার জন্য রওনা হয় চালক।

স্থানীয় লোকজন পাচারের বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে চালগুলো আটক করে। এ সময় চালক শামীম ৬৬৭ বস্তা চালের বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য না দিতে পারায় চাল ভর্তি ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়।

জানতে চাইলে মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, ‘ আমি এলাকায় নাই। চাল জব্দের বিষয়ে কিছু জানি না।

এ ব্যাপারে মদন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী জানান, ‘ খবর পেয়ে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা করার করার জন্য সহকারী কমিশনার (ভূমি) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে নির্দেশ দিয়েছেন।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান,’ জব্দ হওয়া চাল ভর্তি ট্রাক ও চালক, হেল্পার থানায় আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হোয়াইক্যংয়ের উলুবনিয়া বিজিবি অভিযানে হাতে ৪০,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেপ্তার

মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ।

আপডেট টাইমঃ ২ ঘন্টা আগে