ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার ঈদগাঁ ও টেকনাফে র‍্যাবের দুটি অভিযানে ১লক্ষ ইয়াবা ও অস্ত্র-গুলিসহ ৪জন আটক নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ। গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের চ্যাম্পিয়ন দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব। নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ টেকনাফে আলোচিত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক অতিরিক্ত দায়িত্বের চাপে ইউপি প্রশাসকের পদ ছাড়তে চান কর্মকর্তা টেকনাফের খুরুশকুল মাদক কারবারী মো আরাফাত উদ্দিন ৭ হাজার পিস ইয়াবা যোগে ইজিবাইকসহ আটক

মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার

রাকিব হাসান 

কলমাকান্দা উপজেলা প্রতিনিধি 

নেত্রকোনার কলমাকান্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন উপজেলার বালিকা ফুটবল দল ও রানার্স আপ বালক কাবাডি খেলোয়াড়দের সংবর্ধনা, ২০২৫-২৬ অর্থবছরের এডিপি ফান্ড থেকে ক্রীড়া সামগ্রী এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় হতে মৎস্য চাষিদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

অনুষ্ঠানের শুরুতেই উৎসবমুখর পরিবেশে লাল-সবুজ জার্সি পরিহিত কৃতি খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধান অতিথিকে স্বাগত জানান। উপজেলা প্রশাসন ও স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে প্রধান খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এরপর তিনি মূল মঞ্চে আসন গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল সমাজ থেকে মাদক নির্মূল এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর তীব্র জোর দেন। তিনি তার দীর্ঘ বক্তব্যে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও হুঁশিয়ারি প্রদান করেন।

তিনি বলেন, বিগত ১৫-২০ বছরে সমাজের সর্বস্তরে মাদক একটি ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছে, যা এখন ইউনিয়ন ছাড়িয়ে গ্রাম পর্যায়েও থাবা বসিয়েছে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। প্রতিটি পিতামাতাকে তাদের সন্তানের স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরতের প্রতি মনোযোগী করার আহ্বান জানান তিনি।

কলমাকান্দার ক্রীড়াঙ্গনকে পুনর্গঠন করতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় চিঠিপত্র আদান-প্রদান সম্পন্ন হয়েছে এবং তিনি নিজে এর ফলোআপ রাখছেন।

খাদ্য গুদামে ধান সংগ্রহে কৃষকদের তালিকায় মিল মালিক ও ফড়িয়াদের নাম অন্তর্ভুক্তির তীব্র সমালোচনা করে তিনি বলেন, ১৭৮ জন তালিকাভুক্ত কৃষকের মধ্যে ৮০% প্রকৃত কৃষক নন। মিল মালিকরা কৃষকের নাম ব্যবহার করে ফায়দা লুটছেন। তিনি স্পষ্ট জানান, সরকারি মূল্যের চেয়ে বাজারে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়া কৃষকদের ঠকিয়ে কোনো সুবিধাভোগীকে ছাড় দেওয়া হবে না।

সাম্প্রতিক হাওরের বন্যাকে ‘প্রাকৃতিক চেয়ে মানবসৃষ্ট’ উল্লেখ করে তিনি বলেন, মাছ চাষের নামে বড় বড় গর্ত বা খোড়ল তৈরি এবং বাঁধের জমি বেদখল করার কারণে উজান থেকে আসা পানি সরতে পারছে না। তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবিলম্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

কলমাকান্দা ও নেত্রকোনার উন্নয়ন কর্মকাণ্ডে পিছিয়ে থাকা দপ্তরগুলোর কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবক, মালিক নন। দায়িত্ব অবহেলা করলে প্রয়োজনে অন্য জায়গায় বদলি হয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

ব্যারিস্টার কায়সার কামাল অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করে বলেন, ‍“আমি নিজে দুর্নীতি করি নাই, দুর্নীতি করব না এবং দুর্নীতিকে কখনো প্রশ্রয় দিব না। আমার আপন ভাইয়ের ক্ষেত্রেও যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাও বরদাশত করা হবে না। কোনো আমলা বা সুবিধাভোগী মহল যেন আমার নাম ভাঙিয়ে প্রশাসনের ওপর প্রভাব খাটাতে না পারে।”

তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমি কৃষকের সন্তান। আমার এলাকার ৯০% মানুষ কৃষক। ক্ষমতার চেয়ার উপভোগ করতে আমি এমপি বা ডেপুটি স্পিকার হই নাই, জনগণের সেবা করতে হয়েছি। জনগণের অধিকার বঞ্চিত করে কোনো কাজ হতে দেওয়া হবে না।”

এ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কলমাকান্দা উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। একই সাথে উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে প্রকৃত মৎস্য চাষিদের মাঝে সরকারি প্রণোদনার সামগ্রী ও অর্থ তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদূল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পদমর্যাদার সরকারি কর্মকর্তা ও সুধী সমাজ উপস্থিত ছিলেন

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার

মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার

আপডেট টাইমঃ এক ঘন্টা আগে