
আদিলুর রহমান আদিল
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন কান্দিপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমজমাট ফাইনাল ম্যাচ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে টাইব্রেকারে ১ গোলের ব্যবধানে জয়ী হয়ে শিরোপা জিতেছে দত্তেরবাজার অগ্রণী বয়েজ ক্লাব।
বিকাল ৩টায় শুরু হওয়া নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কোনো পক্ষই জালের দেখা পায়নি। ম্যাচটি গোলশূন্য ড্র থাকায় ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেন রেফারি। স্নায়ুচাপের সেই লড়াইয়ে ১ গোলের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দত্তেরবাজার অগ্রণী বয়েজ ক্লাব।
ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পুরো এলাকায় বিরাজ করছিল উৎসবের আমেজ। কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে গফরগাঁও ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে। মাঠের চারপাশ ছিল কানায় কানায় পূর্ণ।
কান্দিপাড়া স্টুডেন্ট এসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সভাপতি করেন মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন
জাকির হোসেন বাবলু: আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও সংসদ সদস্য, মুক্তাগাছা।
ফখরুদ্দিন আহমেদ বাচ্চু: সংসদ সদস্য, ভালুকা।
”তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি অম্লান রাখতেই আমাদের এই আয়োজন।”
— আয়োজক কমিটি (কান্দিপাড়া স্টুডেন্ট এসোসিয়েশন)
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। বক্তারা স্থানীয় পর্যায়ে এ ধরনের নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

অনলাইন ডেস্কঃ 



















