ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আড়াই মাস রোজা রেখে অসুস্থ হলেন বৃদ্ধা, ভিডিও কলে খবর নিলেন বাবর।  পানছড়িতে ফায়ার সার্ভিস সপ্তাহ অনুষ্ঠিত বারহাট্টায় তিনদিন ব্যাপী ভূমিসেবা২০২৬ মেলার উদ্বোধন পানছড়িতে ভূমিসেবা মেলা উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত টেকনাফে ভূমি সেবা মেলা ২০২৬ ইং উদ্বোধনী অনুষ্ঠান ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। হোয়াইক্যং বিজিবি’র চেকপোস্টে তল্লাশি চালিয়ে সিএনজি যোগে ৮ ৯৬৫ পিস ইয়াবা/সহ নাইট্যং পাড়ার সিএনজি চালক আটক। ভোলাহাটে ৩ দিনব্যাপী ভূমি সেবামেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত!!  পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধন আটপাড়ায় ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে স্কাউটিং কার্যক্রম গতিশীল করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা

গফরগাঁওয়ে স্কাউটিং কার্যক্রম গতিশীল করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা

আদিলুর রহমান আদিল 

ময়মনসিংহ জলা প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার স্কাউটিং কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগণের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ মে (সোমবার) সকাল ১১টায় গফরগাঁওয়ের মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (র.) মিলনায়তনে ‘বাংলাদেশ স্কাউটস, গফরগাঁও উপজেলা’ শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বাংলাদেশ স্কাউটস গফরগাঁও উপজেলা শাখার সভাপতি জনাব এন.এম. আব্দুল আল মামুন।

বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম-এর প্রাণবন্ত সঞ্চালনায় সভায় স্কাউটিংয়ের প্রসার ও শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে স্কাউটসের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো আবু সাঈদ, বাংলাদেশ স্কাউটস গফরগাঁও উপজেলার সম্পাদক এস এম মোমতাজ উদ্দিন, এবং বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি আলা উদ্দিন বাদল। এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষকগণ সভায় তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব এন.এম. আব্দুল আল মামুন বলেন, “তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রমকে আরও জোরদার করতে হবে এবং এ বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রধানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

সভায় উপস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রমকে আরও সক্রিয় করার এবং উপজেলা স্কাউটসকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আড়াই মাস রোজা রেখে অসুস্থ হলেন বৃদ্ধা, ভিডিও কলে খবর নিলেন বাবর। 

গফরগাঁওয়ে স্কাউটিং কার্যক্রম গতিশীল করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা

আপডেট টাইমঃ ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬