
সেলিম হোসেন মায়া:
অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার পানছড়িতে উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটের আয়োজনে ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে র্যালী ও প্যারেড করা হয়েছে।

বুধবার (২০ মে ২০২৬) সকাল দশটায় উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে এ আয়োজন করা হয়েছে। উপজেলা ইনচার্জ লিটন বৈঞ্চনব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।

জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড গ্রাউন্ড পরিদর্শন, শান্তির প্রতিক পায়রা উড়ানোর হয়।

এসময় প্রধান অতিথি ফায়ার কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে প্রাকৃতিক ও কৃত্রিম সকল দুর্যোগ মোকাবেলায় আপনাদের পাশে পেয়েছি। ভবিষ্যতেও জনসাধারণ আপনাদেরকে বিপদে পাশে পাবে এমনটা বিশ্বাসও আস্থা রাখে।

অন্যান্যদের মধ্যে, লিডার শফিকুল আলম, উপজেলা রেড ক্রিসেন্ট’র দলনেতা মোঃ শাহীন আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সকল সদস্য অংশগ্রহণ করেন।

অনলাইন ডেস্কঃ 





















