ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জনতার ভালোবাসা হয়েই বেঁচে আছেন, সফি আহমেদ জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আহত ৫ মাদকের তথ্য দিয়ে বিপাকে মাওলানা, বাড়ি ফিরতে ভয় পূর্বধলায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় আমেনা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজার শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৮ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি আটক বিজিবি অভিযানে উখিয়ায় মাছের ঘেরে লুকিয়ে রাখা ৯০ হাজার ইয়াবা উদ্ধার লেবাননের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধে সৌদি আরব বিশ্বব্যাপী হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে ঈদ পুনমিলনীয়তে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল।  মদনে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার গ্রাহকদের টাকা ফিরিয়ে দিয়ে পুনরায় অফিস কার্যক্রম শুরু।

পূর্বধলায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় নবাগত ইউএনও শফিকুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা পূর্বধলা পৌরসভা পুনঃস্থাপনের প্রস্তাব বাস্তবায়ন, উপজেলা সদরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।

এ সময় উপজেলা প্রশাসন পার্কের উন্নয়ন, রাজধলা বিলপাড় এলাকায় অবস্থিত পার্কে যাতায়াতের জন্য সড়ক নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চুরি, ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও তুলে ধরেন সাংবাদিকরা।

মতবিনিময় সভায় বক্তব্য দেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, দৈনিক আমার দেশ–এর উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহীন, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, দৈনিক কালবেলা–এর উপজেলা প্রতিনিধি, দৈনিক নয়া দিগন্ত–এর প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দৈনিক সংবাদ–এর প্রতিনিধি মোহাম্মদ এমদাদুল ইসলাম, দৈনিক ইকরা–এর প্রকাশক ও সম্পাদক মো. শফিকুজ্জামান এবং রিপোর্টার্স ক্লাবের সদস্যসচিব খাইরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।

সাংবাদিকদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে লিপিবদ্ধ করে ইউএনও শফিকুল ইসলাম বলেন, “উপজেলার বিভিন্ন সমস্যা পরিকল্পিতভাবে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।” তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথাও জানান।

উল্লেখ্য, ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শফিকুল ইসলাম গত ২ জুন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে সাবেক ইউএনও মো. আনিসুর রহমান খানের বদলির পর প্রায় ৭৮ দিন পদটি শূন্য ছিল। ওই সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।

স্থানীয়দের প্রত্যাশা, নবাগত ইউএনওর নেতৃত্বে পূর্বধলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং জনসেবার মান আরও উন্নত হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

জনতার ভালোবাসা হয়েই বেঁচে আছেন, সফি আহমেদ

পূর্বধলায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপডেট টাইমঃ ৮ ঘন্টা আগে