ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবি-আরএসও গোলাগুলি বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার। পিরোজপুর সদর উপজেলা চত্বরে আগত শিক্ষার্থীদের সাথে ইউএনও মামনুর রশিদের অনুপ্রেরণামূলক আলোচনা মাজেদুল হক বিরহী কবি উপাধিতে ভূষিত  গণতান্ত্রিক অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা: ময়মনসিংহ বিভাগীয় সভায় আলোচনা। জনতার ভালোবাসা হয়েই বেঁচে আছেন, সফি আহমেদ জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আহত ৫ মাদকের তথ্য দিয়ে বিপাকে মাওলানা, বাড়ি ফিরতে ভয় পূর্বধলায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় আমেনা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজার শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৮ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবি-আরএসও গোলাগুলি বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার।

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া সীমান্তের নাফ নদীতে জি-থ্রি রাইফেল, বিপুল গোলাবারুদ ও প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির সঙ্গে গুলিবিনিময়ের পর একটি সশস্ত্র দল মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাহারপাড়া সংলগ্ন নাফ নদীর শূন্যরেখার কাছাকাছি মিয়ানমার দিক থেকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি জেলে ছদ্মবেশে একটি নৌকায় প্রবেশ করে। বিষয়টি টহলরত বিজিবির বিশেষ দল তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে নাফ নদীসংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

পরে তারা হঠাৎ বিজিবি টহল দলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। বিজিবি পাল্টা প্রতিরোধ গড়ে তুললে একপর্যায়ে নৌকা ফেলে তারা নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে নৌকাটি জব্দ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে একটি জি-থ্রি রাইফেল, তিনটি ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি, প্রায় ৪ হাজার পিস ইয়াবা, সিমসহ বাটন মোবাইল ফোন, এয়ারটেল সিম, পোশাক, সিগারেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালান দমনে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং স্থানীয় সীমান্তবাসীর নিরাপত্তায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবি-আরএসও গোলাগুলি বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার।

উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবি-আরএসও গোলাগুলি বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার।

আপডেট টাইমঃ ৫ ঘন্টা আগে