ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত মরিচ্যা বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৭ বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সাড়ে চেঙ্গী স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

দিবসের মূল আয়োজন হিসেবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান এর সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

অংশগ্রহণকারীরা সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন এবং আগামীর রাজনৈতিক কর্মপন্থা নিয়ে দিকনির্দেশনা পান। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা সহ উপজেলা পর্যায়ের মহিলা দল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ

মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন

খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেট টাইমঃ ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫