ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার ঈদগাঁ ও টেকনাফে র‍্যাবের দুটি অভিযানে ১লক্ষ ইয়াবা ও অস্ত্র-গুলিসহ ৪জন আটক নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ। গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের চ্যাম্পিয়ন দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব। নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ টেকনাফে আলোচিত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক অতিরিক্ত দায়িত্বের চাপে ইউপি প্রশাসকের পদ ছাড়তে চান কর্মকর্তা টেকনাফের খুরুশকুল মাদক কারবারী মো আরাফাত উদ্দিন ৭ হাজার পিস ইয়াবা যোগে ইজিবাইকসহ আটক

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকসহ এক আটক 

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২৭০ বার

মাহিদুল ইসলাম ফরহাদ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক সোনামসজিদ বিওপির ১টি বিশেষ দল পৃথক ২ টি অভিযানে বিপুল পরিমাণে মাদকসহ ১ জনকে আটক করেছে। বর্তমানে বিজিবি মহাপরিচালক মহোদয় এবং সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিজিবি সদস্য সজাগ ও তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ নভেম্বর ২০২৫ তারিখ মধ্যরাত আনুমানিক ১ টা ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক দুই কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। এছাড়াও অপর অভিযানে অদ্য ০৫ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকায় একই বিওপি হতে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের লাহাপুর গ্রামস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে একশত গজ পশ্চিমে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল একজন চোরাকারবারী আটক করেছে বিজিবি। আটককৃত আসামী হচ্ছে শিবগঞ্জ উপজেলার চরদৌলতপুর গ্রামে মৃত গাউস উদ্দিনের ছেলে মোঃ রুবেল হোসেন (৩৯)। আসামীর কাছ থেকে জব্দকৃত ১০৭ পিস ভারতীয় ইয়াবা এবং ০১টি মোটরসাইকেলসহ (HERO HF- DELUXE 100 CC) আটক করতে সক্ষম হয়েছে বিজিবি। অন্যদিকে আটককৃত ফেন্সিডিল জিডি করতঃ ইতোমধ্যে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে এবং ইয়াবাসহ আসামী মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকসহ এক আটক 

আপডেট টাইমঃ ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫