ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত। ভালুকায় মানবসেবায় তিন দশক: অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা ফাদার বেন্জামিন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বন্ধুত্ব ডোনার সোসাইটি অব বাংলাদেশ এর জনসচেতনতামূলক কর্মসূচি দীর্ঘ ২৯ বছরের সেবার পর বিদায় আবেগে ভাসল পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক

৭ নভেম্বরের চেতনায় উদ্দীপ্ত গফরগাঁও বিএনপি, বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশে অনুষ্ঠিত হয়

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩৩৫ বার

আদিলুর রহমান আদিল 

গফরগাঁও উপজেলা প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।

রবিবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে আলাদা আলাদা র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড় মাঠে এসে সমবেত হয়। পরে সেখানে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁওয়ের আন্দোলন-সংগ্রামের প্রাণপুরুষ, দুঃসময়ের রাজপথের লড়াকু সৈনিক ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জনপ্রিয় নেতা আলহাজ্ব এবি সিদ্দিকুর রহমান। তিনি র‌্যালি ও সমাবেশে নেতৃত্ব দেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান। ও সঞ্চালনা করেন, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল আল মামুন ।

এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম.আর. খাইরুল,, জালাল উদ্দিন, শহীদুর রহমান, ফখরুল হাসান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন, আলামিন জনি, শফিকুর রহমান, আমিনুল ইসলাম চঞ্চল, পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপনসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। সেদিন সিপাহী-জনতার বিপ্লবে দেশ রক্ষা পেয়েছিল আধিপত্যবাদী প্রভাব থেকে, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে শুরু হয়েছিল জাতীয়তাবাদী রাজনৈতিক জাগরণ।

বক্তারা আসন্ন সংসদ নির্বাচনে গফরগাঁও-১০ আসনে বিএনপির স্থগিত মনোনয়নপ্রাপ্ত, সর্বজনস্বীকৃত ক্লিন ইমেজ ও চাঁদাবাজ-দুর্নীতিবাজদের আতঙ্ক আলহাজ্ব এবি সিদ্দিকুর রহমানকে ধানের শীষ প্রতীকে প্রার্থী ঘোষণা করার দাবি জানান।

র‌্যালি ও সমাবেশ চলাকালে পুলিশ প্রশাসন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে, ফলে পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ

৭ নভেম্বরের চেতনায় উদ্দীপ্ত গফরগাঁও বিএনপি, বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশে অনুষ্ঠিত হয়

আপডেট টাইমঃ ১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫