ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে

আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ পুরস্কার পেলেন আটপাড়া থানার ওসি আশরাফুজ্জামান

হাবিবুল ইসলাম 

আটপাড়া উপজেলা প্রতিনিধি:

নেত্রকোনা জেলার আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছেন।

জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)।

ওসি আশরাফুজ্জামান আটপাড়া থানার দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকায় চুরি, ডাকাতি, মাদক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছেন। তাঁর নেতৃত্বে থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

একই অনুষ্ঠানে ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জেলার শ্রেষ্ঠ ইনসপেক্টর (তদন্ত) এবং এসআই আল মামুন জেলার শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে নির্বাচিত হন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

পুরস্কারপ্রাপ্ত আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন,

“এই পুরস্কার শুধু আমার নয়; এটি আটপাড়া থানার সকল সদস্য এবং এলাকার সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এলাকার শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ পুরস্কার পেলেন আটপাড়া থানার ওসি আশরাফুজ্জামান

আপডেট টাইমঃ ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫