ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত। ভালুকায় মানবসেবায় তিন দশক: অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা ফাদার বেন্জামিন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বন্ধুত্ব ডোনার সোসাইটি অব বাংলাদেশ এর জনসচেতনতামূলক কর্মসূচি দীর্ঘ ২৯ বছরের সেবার পর বিদায় আবেগে ভাসল পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক

গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই: জামায়াত আমির

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৮৮ বার

মোঃ সাগর স্টাফ রিপোর্টার 

গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই সনদ যারা মানবে না তাদের জন্য ২০২৬ সালে কোন নির্বাচন হতে দেয়া হবে না। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে জামায়াতসহ সমমনা ৮ দলের সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, গণতন্ত্রের কথা—সংখ্যাগরিষ্ঠ দল যা বলবে তাই হবে। কোন দলের নয়, বিজয় হবে জনতার। তাই জনগণের দাবি আদায়ে কাজ করে যাবেন বলে জানান জামায়াতের আমির।

এছাড়াও, শিগগিরই পরবর্তী কর্মসূচি দেয়া হবে জানিয়ে জামায়াতের আমির তা পালনের আহ্বানও জানান।

সমাবেশে অন্যান্য নেতারা বলেন, যারা সংবিধানে গণভোট নেই বলছেন তারা হাসিনার সুরে কথা বলছেন। স্বাধীনতার ৫৪ বছর পর পল্টনের এই সমাবেশ রাজনীতিতে মাইলফলক হয়ে থাকবে বলে জানান নেতারা। তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো বিলম্ব করা যাবে না, গণভোট ছাড়া কিছু হতে দেয়া হবে না।

প্রসঙ্গত, নভেম্বরেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে দুপুর ২টায় শুরু হয় এই সমাবেশ। এর আগে, দুপুরে ঢাকার বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিয়ে জড়ো হয় পল্টনে। তাদের দাবিতে রয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, পিআর পদ্ধতি চালু ও নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সমাবেশে অংশ নেয়া দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস নেজামে ইসলাম বাংলাদেশ পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ডেপার্টমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ

গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই: জামায়াত আমির

আপডেট টাইমঃ ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫