ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
জীবদ্দশাতেই নিজের বিদায়ের স্মৃতিটুকু দেখে গেলেন দুখু মিয়া! শাল্লায় ভিজিডি তালিকায় ভয়াবহ জালিয়াতির অভিযোগ পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম গফরগাঁওয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া: এলাকায় আতঙ্ক, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ পূর্বধলায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল  চাঁপাইনবাবগঞ্জে মাদক দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চরমোনাই ছাড়াই জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে AI পলিসি খুব জরুরি  –উপদেষ্টা শারমীন এস মুরশিদ  মদনে ইয়াবা সহ গ্রেপ্তার ১ আটপাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নেত্রকোণা উচ্চ ফলনশীল ব্রি ধান ১১০ শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত 

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোণা

নেত্রকোণার পূর্বধলায় সদর ইউনিয়নের সিজকান্দি গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কর্তৃক উদ্ভাবিত আমন মওসুমের আকস্মিক বন্যার জলমগ্নতা সহনশীল নতুন উচ্চ ফলনশীল জাত ব্রি ধান১১০ এর নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ নভেম্বর) সকালে (নতুন ০৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও বিদ্যমান গবেষণাগার উন্নয়ন) এলএসটিডি প্রকল্পের আওতায় ও ব্রি, আঞ্চলিক কার্যালয় নেত্রকোণার বাস্তবায়নে স্থানীয় কৃষক সাজ্জাতুল নুর নিলয় এর মাঠে উক্ত শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ব্রি, নেত্রকোণার বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান কৃষিবিদ মোঃ খালিদ হাসান তারেক এর সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণার জেলা প্রশিক্ষণ অফিসার ড. চন্দন কুমার মহাপাত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ শাকুর আহমদ।

এর আগে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় কৃষক-কৃষাণীদের উপস্থিতিতে ব্রি ধান১১০ জাতের প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ণ বাস্তবায়নে সহায়তাকারী কৃষক নিলয় এর রোপণকৃত মাঠে ১০ বর্গমিটার জায়গায় শস্য কর্তন করা হয়। শতকরা ২০ ভাগ আদ্রতায় ফলন পাওয়া যায় ৬.১৮ টন/হেক্টর।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রথমেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে সহযোগীসুলভ কাজের জন্য ব্রি, আ: কা: নেত্রকোণার বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান মো. খালিদ হাসান তারেক কে ধন্যবাদ জানান । পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিদেশী হাইব্রিড ধানের প্রতি নির্ভরশীল না হয়ে কৃষকদের ব্রি উদ্ভাবিত নতুন জাতসমূহ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি ব্রি, আ: কা: নেত্রকোণার বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান মো: খালিদ হাসান তারেক জানান, এলএসটিডি প্রকল্পের উদ্দেশ্যই হলো কৃষকদের জন্য নির্দিষ্ট স্থানের পরিবেশ উপযোগী জাত ও প্রযুক্তি উদ্ভাবন করা যাতে কৃষকদের সার্বিক জীবনমানের উন্নয়ন হয় এবং তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়। নেত্রকোণা অঞ্চল সীমান্তবর্তী হওয়ায় আকস্মিক পাহাড়ী ঢলে জলমগ্ন হয়ে এ অঞ্চলের ধানচাষীর ব্যপক ক্ষতি হয়। এর প্রেক্ষিতে উক্ত অঞ্চলে ব্রি ধান১১০ এর পরীক্ষণটি স্থাপণ করা হয়োছিলো। অসাধু বীজ ব্যবসায়ীদের প্রতারণা এড়াতে তিনি কৃষকদের নিজেদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বীজ সংরক্ষণের আহ্বান জানান।

ছবি যুক্ত,

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল

নেত্রকোণা।

২৩ নভেম্বর ২৫

ফোন,০১৭১১০০১৭১৯

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

জীবদ্দশাতেই নিজের বিদায়ের স্মৃতিটুকু দেখে গেলেন দুখু মিয়া!

নেত্রকোণা উচ্চ ফলনশীল ব্রি ধান ১১০ শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত 

আপডেট টাইমঃ ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫