ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় টেংগা গ্রামে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ বারহাট্টায় বিশেষ অভিযানে আটক এক কেন্দুয়ায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত।

যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই আলহাজ্ব হাতেম খান 

মোঃআকাশ আহমেদ, ভালুকাপ্রতিনিধিঃ

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধূলা তরুণদের ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করে।

সোমবার সন্ধায় পৌরসভার ১নং ওয়ার্ডের মরহুম হেকিম ক্যাশিয়ারের বাড়ী সংলগ্ন মাঠে মরহুম আরাফাত রহমান কোকো ২য় বাৎসরিক ব্যাডমিন্টন ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলা শেষে প্রধান অতিথি আলহাজ্ব হাতেম খান বিজয়ী দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। তিনি উপস্থিত সকলের কাছে দেশমাতা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চান।

মরহুম আরাফাত রহমান কোকো ২য় বাৎসরিক ব্যাডমিন্টন ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান, পৌর সভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

এছাড়াও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় টেংগা গ্রামে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই আলহাজ্ব হাতেম খান 

আপডেট টাইমঃ ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫