ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত। ভালুকায় মানবসেবায় তিন দশক: অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা ফাদার বেন্জামিন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বন্ধুত্ব ডোনার সোসাইটি অব বাংলাদেশ এর জনসচেতনতামূলক কর্মসূচি দীর্ঘ ২৯ বছরের সেবার পর বিদায় আবেগে ভাসল পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক

নেত্রকোনা-৫ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন অধ্যক্ষ রাবেয়া খাতুন

মোঃ আমিনুল ইসলাম মন্ডল

পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য মরহুম ডা. মোহাম্মদ আলীর সহধর্মিণী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ রাবেয়া খাতুন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনিছুর রহমান খানের কার্যালয় থেকে প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার জাহান দর্পণ, উপজেলা বিএনপির সদস্য মান্নান বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, অধ্যক্ষ রাবেয়া খাতুন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। তিনি শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনৈতিক নেত্রী হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে কলেজটির গভর্নিং বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে বাংলা বিষয়ে এম.এ. এবং টিচার্স ট্রেনিং কলেজ থেকে ইন এডুকেশন এম.এ. সম্পন্ন করেছেন। এছাড়া তিনি মুমিনুন্নিসা উইমেন্স কলেজ থেকে স্নাতক (বি.এ.) এবং উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।

রাজনৈতিক জীবনে তিনি বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের তেজগাঁও শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তৎকালীন ছাত্র-জনতার গণ-আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কলেজ ছাত্রী সংসদের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

অধ্যক্ষ রাবেয়া খাতুনের পরিবার নেত্রকোনার রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার পিতা অ্যাডভোকেট মৌলভী আকবর আলী পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন এবং এলাকার শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা রেখেছেন। তার স্বামী আলহাজ্ব ডা. মোহাম্মদ আলী তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং নিজস্ব অর্থায়নে বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান স্থাপন করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর দলীয় নেতাকর্মীরা জানান, অধ্যক্ষ রাবেয়া খাতুনের শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক গ্রহণযোগ্যতা তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সবকিছু বিবেচনায় দলীয় হাইকমান্ডের কাছ থেকে তার মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ

নেত্রকোনা-৫ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন অধ্যক্ষ রাবেয়া খাতুন

আপডেট টাইমঃ ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫