ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত। ভালুকায় মানবসেবায় তিন দশক: অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা ফাদার বেন্জামিন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বন্ধুত্ব ডোনার সোসাইটি অব বাংলাদেশ এর জনসচেতনতামূলক কর্মসূচি দীর্ঘ ২৯ বছরের সেবার পর বিদায় আবেগে ভাসল পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক

পিরোজপুরে কদমতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১২৮ বার

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার ২ নং কদমতলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি)বাদ আছর কদমতলা জর্জ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ নং কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে,উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন,জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম ,জেলা বিএনপির সিঃযুগ্ম-আহবায়ক এলিজা জামান,কদমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম খাঁন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন শেখ, সহ-সভাপতি আব্দুর রহিম,সাংগঠনিক সম্পাদক মো: জালাল সেখ প্রমুখ।

বেগম খালেদা জিয়াকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা আবেগাপ্লুত হয়ে পরেন।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো, দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

একইসাথে তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবার এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।

ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ

পিরোজপুরে কদমতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

আপডেট টাইমঃ ১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬