ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে

জিয়াউর রহমান আলেম উলামাদেরকে সংগঠিত করে গেছেন – ব্যারিস্টার কায়সার কামাল

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে কাজ করে গেছে, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন, কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (৬ জানুয়ারী) সকালে নেত্রকোনার দুর্গাপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও উলামা দল দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের মারকাজ মসজিদ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পুর্ব আলোচনা সভায় জমিয়তে বাংলাদেশ উপজেলা শাখার উপদেষ্টা মুফতি আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জমিয়তে বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এনাতুল্লাহ খান, যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ মিজানুর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান সহ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও উলামা দলের নেতাকর্মীগণ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপি’র সভাপতি আতাউর রহমান ফরিদ, সহ-সভাপতি আইনুল হক বুলবুল, সাধারণ সম্পাদক হারেজ গণি, বিভিন্ন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীসহ বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

দোয়া মাহফিল ও আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। উনি কেমন লোক ছিলেন, উনার নামাজে জানাযাতেই তা প্রমান হয়ে গেছে। বাংলাদেশের মানুষ তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়চেতা একজন রাষ্ট্রনায়ক, আলেম উলামাদের ছায়া শক্তি, যিনি দেশের সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন, কখনোই দেশ ছেড়ে যাওয়ার চিন্তা করেননি।

আপোষহীন নেত্রীর মৃত্যুতে দেশ এক রাজনৈতিক অভিভাবক হারিয়েছে। আজকের এই দোয়া মাহফিলে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ্ যেনো উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন – এই কামনা করেন বক্তারা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

জিয়াউর রহমান আলেম উলামাদেরকে সংগঠিত করে গেছেন – ব্যারিস্টার কায়সার কামাল

আপডেট টাইমঃ ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬