ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত। ভালুকায় মানবসেবায় তিন দশক: অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা ফাদার বেন্জামিন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বন্ধুত্ব ডোনার সোসাইটি অব বাংলাদেশ এর জনসচেতনতামূলক কর্মসূচি দীর্ঘ ২৯ বছরের সেবার পর বিদায় আবেগে ভাসল পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক

নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারে সংঘাত গুলিবিদ্ধ জেলে।

মেহেদী হাসান আরফাত 

টেকনাফ উপজেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সদর হোয়াইক্যং সীমান্তে নাফ নদীতে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া আশা গুলিতে আলমগীর (৩০) নামে এক জেলে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আলমগীর টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিজিবি’র ক্যাম্প সংলগ্ন বালুখালী এলাকার বাসিন্দা সৈয়দ আহমদ প্রকাশ বলির ছেলে।

স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আলমগীর তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে নৌকাযোগে হোয়াইক্যং সীমান্ত দিয়ে নাফ নদীতে মাছ ও কাঁকড়া শিকারে যান। তারা বিলাসীর দ্বীপ এলাকায় পৌঁছালে হঠাৎ মিয়ানমার অংশ থেকে ছোড়া একটি গুলি আলমগীরের বাম হাতে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

আহতের ভাই ইউনুছ জানান, গুলিবিদ্ধ হওয়ার পর আলমগীর নদীতেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান। তার সঙ্গে থাকা সহযোগী দ্রুত তাকে উদ্ধার করে নৌকাযোগে সীমান্তের কাছে নিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

হোয়াইক্যং ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, হোয়াইক্যং নাফনদী সীমান্ত এলাকায় মাছ শিকারের সময় এক জেলে গুলিবিদ্ধ হওয়ার খবরটি স্থানীয়দের কাছ থেকে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ

নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারে সংঘাত গুলিবিদ্ধ জেলে।

আপডেট টাইমঃ ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬