ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে

পারিবারিক কলহের জেরে স্ত্রীর নানাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, আহত ১, থানায় অভিযোগের পর বাড়িতে অগ্নিসংযোগ

পিরোজপুর প্রতিনিধি :

পারিবারিক কলহের জেরে পিরোজপুর সদরের টোনা ইউনিয়নের চর লখাকাঠী এলাকায় এক গৃহবধূর নানা বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ওদনকাঠী গ্রামের বাসিন্দা ওয়ারেছ হাওলাদারের ছেলে ফারদিন হাওলাদারের সঙ্গে তার স্ত্রী জেনীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারী ) আনুমানিক রাত ৯টার দিকে ওই বিরোধের চরম আকার ধারণ করে। এ সময় স্বামীর নির্যাতনের মুখে জেনী তার নানাবাড়ি চর লখাকাঠী এলাকায় আশ্রয় নেন।

জেনীর নানা আ. সালাম হাওলাদার অভিযোগ করে বলেন, আমার নাতনি নির্যাতনের শিকার হয়ে আমার বাড়িতে আশ্রয় নেয়। পরে তার স্বামী ফারদিন হাওলাদার ক্ষুব্ধ হয়ে আমাদের বাড়িতে এসে গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে ঘরবাড়ি ভাঙচুর চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ফারদিন হাওলাদার বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাঁধা দিতে গেলে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়িতে অবস্থানরত জেনীর বড় মামি গুরুতর আহত হন। আহত নারীকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়ার পর জেনির নানা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা যায়।

ভুক্তভোগী পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন তারা। ঘটনার পর অভিযুক্ত ফারদিন হাওলাদার এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় জেনী বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ হোসেন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ বিষয়ে অভিযুক্ত ফারদিন হাওলাদারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পিরোজপুর

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

পারিবারিক কলহের জেরে স্ত্রীর নানাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, আহত ১, থানায় অভিযোগের পর বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট টাইমঃ ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬