ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় টেংগা গ্রামে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ বারহাট্টায় বিশেষ অভিযানে আটক এক কেন্দুয়ায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত।

পানছড়িতে জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায়  জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের  গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্য নিহত হয়েছেন।

৭ মার্চ শনিবার সকালে পানছড়ি সদর ইউনিয়নের প্রত্যন্ত বড়কোনা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮)। তিনি পানছড়ি উপজেলার মরাটিলা পদ্মিনীপাড়া গ্রামের মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে।

ইউপিডিএফের প্রচার বিভাগের মুখপাত্র নিরন চাকমা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, সাংগঠনিক কাজে বড়কোনা এলাকায় গেলে আগে থেকে  অবস্থান নেওয়া ১৫-২০ জন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের  সশস্ত্র সদস্যরা কাছ থেকে গুলি করে  মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ বড়কোনা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় টেংগা গ্রামে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

পানছড়িতে জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

আপডেট টাইমঃ ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬