ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় টেংগা গ্রামে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ বারহাট্টায় বিশেষ অভিযানে আটক এক কেন্দুয়ায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত।

টেকনাফে পুলিশের বিশেষ অভিযান: সাজা পরোয়ানার পলাতকসহ ২২ আসামী গ্রেফতার

মেহেদী হাসান আরফাত 

টেকনাফ উপজেলা প্রতিনিধি

আলমগীর আকাশ, টেকনাফ প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফ মডেল থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানার পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধ চক্রের মোট ২২ জন আসামীকে গ্রেফতার করেছে।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের তদারকিতে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক (অপারেশন) কামাল হোসেনের নেতৃত্বে একাধিক টিম টেকনাফ থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায়।

অভিযানে ৩টি জিআর সাজা পরোয়ানার পলাতক আসামী, ১টি সিআর সাজা পরোয়ানার পলাতক আসামী (যার বিরুদ্ধে ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ২০০০ টাকা জরিমানা ও ৫০০০ টাকা ক্ষতিপূরণের আদেশ রয়েছে), ১৩টি জিআর পরোয়ানার পলাতক আসামী এবং ৪টি সিআর পরোয়ানার পলাতক আসামীসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন এবং নিয়মিত মামলায় আরও ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়। সবমিলিয়ে মোট ২২ জন আসামীকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারি পরোয়ানা তামিল ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় টেংগা গ্রামে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

টেকনাফে পুলিশের বিশেষ অভিযান: সাজা পরোয়ানার পলাতকসহ ২২ আসামী গ্রেফতার

আপডেট টাইমঃ ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬