ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে

নেত্রকোনায় বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পেলেন মানসুরা আক্তার।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১০০ বার

পলাশ পাল,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৬ এ সংরক্ষিত মহিলা আসনে নেত্রকোনা থেকে মনোনীত হয়েছেন মানসুরা আক্তার।

আজ ২০ এপ্রিল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের বিএনপি থেকে চূড়ান্তভাবে মনোনীত ৩৬ জন প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উক্ত তালিকায় ২৬ ক্রমিকে এই মানসুরা আক্তারের নাম রয়েছে।

মানসুরা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ শাহজাহানের মেয়ে। তিনি ঢাকা বিশ্বদ্যিালয়ের আইন বিভাগের ছাত্রী। বর্তমানে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। রাজনীতি এবং বিভিন্ন তথ্যসূত্রে

জানা যায়, মানসুরা আক্তার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন।আহত ও হয়েছেন বহুবার, ২০২২ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের একটি ঝটিকা মিছিলে বাংলাদেশ ছাত্রলীগের নির্মম হামলায় তিনি গুরুতর আহত হন।ভেঙে যায় তার হাত এবং শরীরের অন্যান্য জায়গাতে গুরুতর জখম নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

এ ছাড়াও সর্বশেষ ২০২৩ সালের এপ্রিল মাসেও রাজধানীতে ছাত্রলীগের অতর্কিত হামলার শিকার হন মানসুরা আক্তার।এত হামলা মামলা জখমের পরেও তিনি রাজনীতি থেকে সরে যাননি বরং সবসময় ছিলেন সক্রিয় রাজনীতিক কর্মী।বিএনপির দুর্দিনে ও বিভিন্ন কৌশলে নিজ এলাকা এবং এলাকার মানুষের পাশে ছিলেন সব সময়। মানসুরা আক্তার এর মনোনয়নের খবর পেয়ে নেত্রকোনা সহ উনার এলাকাবাসী ব্যাপকভাবে আনন্দিত এবং সেই সাথে এই কাঙ্ক্ষিত মনোনয়ন প্রাপ্তিতে প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার প্রতি শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা করে প্রকাশ করেছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

নেত্রকোনায় বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পেলেন মানসুরা আক্তার।

আপডেট টাইমঃ ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬