ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে

খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রামে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়িতে তিন ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের আওতাধীন জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত অভিযানে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের রোয়াসাইপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একদল ব্যক্তিকে অবৈধভাবে পাহাড় কাটার কাজে লিপ্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।।

অভিযানকালে ঘটনাস্থল থেকে পাহাড়ের মাটি এবং ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হলে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিন ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, ঘটনাস্থলে পূর্বে পাহাড় কাটার চিহ্ন পাওয়ায় বিষয়টি অধিকতর তদন্ত করা হয়। তদন্তে সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিধসসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে নির্বিচারে পাহাড় কাটার ফলে পরিবেশ ও জনজীবনের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ায় এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড

আপডেট টাইমঃ ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬