ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে

মেরিন ড্রাইভ সড়কে ৬হাজার ইয়াবাসহ তিন নারী আটক

শহীদুল ইসলাম শাহেদ, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে সেলোয়ারের ভেতরে লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবাসহ তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে সদর উপজেলার দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় ‘দরিয়ানগর কুলিং কর্নার’ নামের একটি দোকানের বিপরীতে প্যারাসেইলিং গেটসংলগ্ন সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিন নারীকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে জুলেখা বেগম (৩৫), হালিমা আক্তার (২৮) ও সেতারা (২৬) এর পরিহিত সেলোয়ারের ভেতর বিশেষ কায়দায় লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। প্রত্যেকের কাছ থেকে ২ হাজার পিস করে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার তিনজনই টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়া এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বলেন, “এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরো বলেন, “মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

মেরিন ড্রাইভ সড়কে ৬হাজার ইয়াবাসহ তিন নারী আটক

আপডেট টাইমঃ ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬