ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হোয়াইক্যংয়ের উলুবনিয়া বিজিবি অভিযানে হাতে ৪০,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেপ্তার হোয়াইক্যং ইয়াবা পাচারকালে ৩২হাজার ই/য়া/বা/সহ প্রাইভেট কার চালক আটক। আটপাড়া উপজেলা বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: হিরন সভাপতি, শরিফ সাধারণ সম্পাদক মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার ঈদগাঁ ও টেকনাফে র‍্যাবের দুটি অভিযানে ১লক্ষ ইয়াবা ও অস্ত্র-গুলিসহ ৪জন আটক মদনে কিশোরী নিখোঁজ, উদ্ধারের পর অপহরণ মামলা। মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ। গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের চ্যাম্পিয়ন দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব। নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা

প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমন

নিজস্ব প্রতিবেদক 

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের সুখারী গ্রামের খান বাড়ির কৃতী সন্তান ও বজলু খানের বড় ছেলে ইমন খান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে নতুন এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন। সম্প্রতি ঘোষিত প্রাইম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটিতে তাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে তাকে এ গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা হয়েছে বলে মনে করছেন সহপাঠী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা।

এর আগে তিনি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদস্য সচিব হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে সংগঠনকে সুসংগঠিত করা, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

রাজনৈতিক অঙ্গনে তার এই নতুন অর্জনে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহযোদ্ধারা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিষয়ে ইমন খান বলেন, “আমার প্রতি আস্থা রেখে যারা আমাকে মূল্যায়ন করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় আমানত। ইনশাআল্লাহ, সংগঠনের আদর্শ ধারণ করে দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।”

ইমন খানের এই অর্জন ভবিষ্যতে তার রাজনৈতিক পথচলায় আরও সাফল্য বয়ে আনবে বলে আশা করছেন স্থানীয়রা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমন

প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমন

আপডেট টাইমঃ ৪ ঘন্টা আগে