
মদন (নেত্রকোনা) প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদ
বছর ঘুরে এলো মুসলিম জাতির আনন্দের খুশির ঈদ। এ আনন্দ বয়ে আনুক সকল মুসলিম উম্মার প্রতিটি ঘরে ঘরে।
নেত্রকোনার মদন উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মদন উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ উল আযহার আগাম শুভেচ্ছা জানিয়েছেন মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম।
তিনি ঈদ উল আযহার আগাম শুভেচ্ছা বার্তায় মদন উপজেলা সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ উল আযহা শুভেচ্ছা ও (ঈদ মোবারক) জানিয়ে তিনি বলেন, ঈদ উল আযহা আল্লাহর রাস্তায় কোরবানির দিন তাই আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, দীর্ঘ এক বছর পর আমাদের মাঝে এসে হাজির হয় পবিত্র কোরবানির দিন ঈদ উল আযহা।
ঈদ মানেই শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ মুসলিম বন্ধনের এক শিক্ষা। হিংসা বিদ্বেষ, ভুলে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমই হচ্ছে ঈদ, ঈদ মানেই শান্তি, ঈদ মানেই সকলের আনন্দের দিন।এবারের ঈদে ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী দিনগুলো সবার জন্য সুখময় ও সুন্দরময় হোক-হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দ প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।
ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক এবারের পবিত্র ঈদ উল আযহার আনন্দ উৎসবের ঐকান্তিক কামনা।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
নাদির হোসেন শামীম তিনি আরও বলেন, আসুন আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে পাশে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদ উল আযহার আনন্দ উপভোগ করি এবং মদন উপজেলা বাসীকে আহবান জানাই।

দৈনিক নেত্রপ্রকাশ 


















