ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়া উপজেলা বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: হিরন সভাপতি, শরিফ সাধারণ সম্পাদক মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার ঈদগাঁ ও টেকনাফে র‍্যাবের দুটি অভিযানে ১লক্ষ ইয়াবা ও অস্ত্র-গুলিসহ ৪জন আটক নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ। গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের চ্যাম্পিয়ন দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব। নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ টেকনাফে আলোচিত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক অতিরিক্ত দায়িত্বের চাপে ইউপি প্রশাসকের পদ ছাড়তে চান কর্মকর্তা

পূর্বধলা জে.এম পাইলট স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আর নেই

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোনা

নেত্রকোণার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. মোবারক ইসলাম তালুকদার সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোবারক ইসলাম দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের হিরিভিটা গ্রামের বাসিন্দা এবং মৃত নবী হোসেন তালুকদারের পুত্র এবং বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য এ এস এম শহিদুল্লাহ্ ইমরান এর শ্রদ্ধেয় পিতা।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক মামুন ও শিক্ষক পরিবার, উপজেলা শিক্ষক সমিতি নেতৃবন্দ। এছাড়া শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল তালুকদারসহ উপজেলা বিএনপির নেতারা।

মরহুমের প্রথম জানাজার নামাজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং বেলা ১১টায় তাঁর নিজ গ্রামের হিরিভিটা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়া উপজেলা বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: হিরন সভাপতি, শরিফ সাধারণ সম্পাদক

পূর্বধলা জে.এম পাইলট স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আর নেই

আপডেট টাইমঃ ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫