ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হোয়াইক্যংয়ের উলুবনিয়া বিজিবি অভিযানে হাতে ৪০,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেপ্তার হোয়াইক্যং ইয়াবা পাচারকালে ৩২হাজার ই/য়া/বা/সহ প্রাইভেট কার চালক আটক। আটপাড়া উপজেলা বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: হিরন সভাপতি, শরিফ সাধারণ সম্পাদক মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার ঈদগাঁ ও টেকনাফে র‍্যাবের দুটি অভিযানে ১লক্ষ ইয়াবা ও অস্ত্র-গুলিসহ ৪জন আটক নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ। গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের চ্যাম্পিয়ন দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব। নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ

রেজুখাল চেকপোষ্টে বিজিবি’র অভিযানে ১৬ হাজার ৪০০ইয়াবাসহ ০৩ জন তৃতীয় লিঙ্গের হিজরা আটক 

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার জেলার কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের মাদকবিরোধী অভিযানে ১৬,৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন তৃতীয় লিঙ্গের (হিজরা) আসামী আটক করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

অদ্য ০১ অক্টোবর সকল ১১১০ ঘটিকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজুখাল চেকপোষ্টের একটি নিয়মিত তল্লাশী দল কর্তৃক টেকনাফ হতে কক্সবাজারগামী ০১টি সিএনজি তল্লাশী করে ০৩ জন যাত্রীর শরীরের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৬,৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়াও উক্ত মাদক পাচারের কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোনসহ তৃতীয় লিঙ্গের (হিজরা) যথাক্রমে (১) মোঃ জুবাইর (৫০), পিতাঃ-সব্বির আহমেদ, গ্রামঃ-কায়ুকখালী পাড়া, ০৩নং ওয়ার্ড টেকনাফ, টেকনাফ পৌরসভা ও জেলাঃ-কক্সবাজার, (২) মোহাম্মদ জোবাইর (২৮) (রোহিঙ্গা), পিতাঃ-নুরল আলম, ক্যাম্প নং-০৮, ব্লক, ডব্লিউ -০৮, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এবং (৩) ললিতা (৪০) রোহিঙ্গা, পিতাঃ-মৃতঃ-সৈয়দ আহমেদ, ব্লকঃ- সি ২২, লেদা রোহিঙ্গা ক্যাম্পকে আটক করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, আটককৃত আসামীদেরকে ইয়াবা ও মোবাইলসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম পক্রিয়াধীন।

অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হোয়াইক্যংয়ের উলুবনিয়া বিজিবি অভিযানে হাতে ৪০,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেপ্তার

রেজুখাল চেকপোষ্টে বিজিবি’র অভিযানে ১৬ হাজার ৪০০ইয়াবাসহ ০৩ জন তৃতীয় লিঙ্গের হিজরা আটক 

আপডেট টাইমঃ ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫