ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রার্থীতা ফিরেপেলেন ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হলেন আটপাড়ার ফয়সাল। ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা টেকনাফ সদর বড় হাবিব পাড়ায় ১লাখ ইয়াবা সিএনজিসহ ১মাদক কারবারী গ্রেফতার।  আটপাড়ার শিমুলতলা গ্রামে টিটুর বাড়িতে বিরল প্রাণী ধরা পড়েছে, এলাকায় চাঞ্চল্য মদনে ঘরের জিনিসপত্র ভাঙচুর স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ। পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার  ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পৌর বিএনপির মতবিনিময় সভা  ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগগুলো এলাকাবাসীর কাছে প্রশংসিত মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে সীমান্ত হোয়াইক্যংয়ে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী গ্রেফতার। 

খাগড়াছড়িতে চিকিৎসক সমাজকে হয়রানির অভিযোগ, বিএমএ’র বিবৃতি

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংস ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার গোপনীয় মেডিকেল রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) খাগড়াছড়ি শাখা।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিএমএ খাগড়াছড়ি শাখা জানায়, স্বাস্থ্য বিভাগ কর্তৃক গঠিত তিন সদস্যের মেডিকেল বোর্ড যথাযথ প্রক্রিয়ায় ভিকটিমের শারীরিক পরীক্ষা সম্পন্ন করে এবং রিপোর্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু ওই রিপোর্ট গোপনীয় থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের হাতে পৌঁছানোর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা আইনবহির্ভূত ও গুরুতর অপরাধের শামিল।

বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে এবং বিশেষজ্ঞ এক চিকিৎসকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক প্রচারণা চালানো হচ্ছে। এতে জেলার চিকিৎসক সমাজ গভীরভাবে মর্মাহত হয়েছে।

চিকিৎসক সমাজ স্পষ্ট জানায়, ভিকটিম ধর্ষণের শিকার হয়েছেন কি না, তা আদালতের এখতিয়ারভুক্ত। আদালত ভিকটিমের জবানবন্দি, পারিপার্শ্বিক অবস্থা, স্বাস্থ্য ও নমুনা পরীক্ষার রিপোর্ট, সাক্ষীদের বক্তব্য এবং পুলিশের তদন্ত রিপোর্টের ভিত্তিতে রায় প্রদান করেন। চিকিৎসকরা কেবল শারীরিক ও চিকিৎসা-সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।

বিএমএ খাগড়াছড়ি শাখা সরকারি দায়িত্ব পালনের সময় চিকিৎসকদের রিপোর্ট ফাঁস করে সামাজিকভাবে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানায় এবং ভবিষ্যতে এ বিষয়ে যেন কেউ অপব্যাখ্যা না করে, সে আহ্বান জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসক সমাজ সবসময় নারী-শিশু নির্যাতন ও সাম্প্রদায়িক সহিংসতার বিরোধী।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) খাগড়াছড়ি শাখার সভাপতি

ডা. শহীদ তালুকদার এবং সাধারণ সম্পাদক

ডা. টুটুল চাকমা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

প্রার্থীতা ফিরেপেলেন ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান

খাগড়াছড়িতে চিকিৎসক সমাজকে হয়রানির অভিযোগ, বিএমএ’র বিবৃতি

আপডেট টাইমঃ ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫