ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার ঈদগাঁ ও টেকনাফে র‍্যাবের দুটি অভিযানে ১লক্ষ ইয়াবা ও অস্ত্র-গুলিসহ ৪জন আটক নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ। গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের চ্যাম্পিয়ন দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব। নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ টেকনাফে আলোচিত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক অতিরিক্ত দায়িত্বের চাপে ইউপি প্রশাসকের পদ ছাড়তে চান কর্মকর্তা টেকনাফের খুরুশকুল মাদক কারবারী মো আরাফাত উদ্দিন ৭ হাজার পিস ইয়াবা যোগে ইজিবাইকসহ আটক

আরো কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রাজধানী সহ সারা দেশে

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৯৩ বার

মোঃ সাগর স্টাফ রিপোর্টার 

আগামী কয়েক দিনের মধ্যেই বিদায় নিতে পারে মৌসুমি বায়ু। শরতের এই সময়টাতে মাঝে-মধ্যে কিছু সময়ের জন্য বৃষ্টি হলেও সাধারণত টানা বৃষ্টি হয় না। কিন্তু এ বছর মৌসুমি বায়ু শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে দেশের অধিকাংশ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। আজ শনিবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কোনো এলাকায় ৪৪ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি ধরা হয়। সে হিসেবে শুক্রবার রাজধানীতে ভারী বৃষ্টি হয়নি। তবে আগের দিন বৃহস্পতিবার রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

তিনি আরো জানান, শুক্রবার ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি হয়েছে। উত্তরের রাজশাহী ও রংপুর বিভাগেও কয়েক জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির প্রবণতা শনিবার নাগাদ থাকবে। এরপর উপকূলীয় ও সিলেট বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও তিন থেকে চারদিনের মধ্যে মৌসুমি বায়ুর বিদায়ে সারা দেশেই বৃষ্টি বন্ধ হয়ে যাবে।

আগের দুদিন রাজধানীতে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হলেও শুক্রবার সকালে রাজধানীর আকাশ অনেকটাই পরিষ্কার ছিল এবং হালকা রোদ উঠেছিল। কিন্তু বেলা ১১টার পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে এবং কোনো কোনো এলাকায় বৃষ্টি শুরু হয়। এরপর দুপুর ১২টা থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে দেড়টার দিকে তা বাড়তে থাকে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বৃষ্টি হচ্ছিল।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার

আরো কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রাজধানী সহ সারা দেশে

আপডেট টাইমঃ ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫