ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে

প্রেমের টানে সিলেট থেকে আটপাড়ায় প্রেমিকা, নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন হলো বিয়ে

আটপাড়া উপজেলা প্রতিনিধি 

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় প্রেমের টানে সিলেট (হবিগঞ্জ) থেকে এক প্রেমিকা ছুটে এসে প্রিয়জনকে বিয়ে করেছেন।

জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ভবানিপুর গ্রামের নিকিল দেবের মেয়ে সুমা রানি দেব দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার পাঁচগজ গ্রামের রজিত চন্দ্র দেবনাথের ছেলে সমিরণ দেবনাথের সঙ্গে।

সম্পর্কের টানে সুমা রানি দেব সম্প্রতি সমিরণের বাড়িতে চলে আসেন। পরে পরিবারের সিদ্ধান্তে এবং পারস্পরিক সম্মতিতে দুজনেই নোটারি পাবলিক ময়মনসিংহের মাধ্যমে “বিবাহ সংক্রান্ত হলফনামা” করে আইনত বিয়ে সম্পন্ন করেন।

নোটারি দলিলে উভয় পক্ষ নিজেদের প্রাপ্তবয়স্ক ও স্বাধীন ইচ্ছায় বিয়েতে রাজি আছেন বলে ঘোষণা দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনাও চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, হলফনামায় বর হিসেবে সমিরণ দেবনাথ ও কনে হিসেবে সুমা রানি দেব স্বাক্ষর করেছেন।

তাদের বিবাহের নোটারি দলিলটি ১০০ টাকার স্ট্যাম্পে ময়মনসিংহে সম্পন্ন হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

প্রেমের টানে সিলেট থেকে আটপাড়ায় প্রেমিকা, নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন হলো বিয়ে

আপডেট টাইমঃ ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫