ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে

নেত্রকোনায় একটি কাঠের সেতুতে স্বস্তি পেলো ১০ গ্রামের মানুষ

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা

নেত্রকোনায় কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের দক্ষিণ রানিগাঁও গ্রামের পাশে ভোগাই নদীর ওপর নির্মিত নতুন কাঠের সেতু বদলে দিলো দশ গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা ফিতা কেটে সেতুটির উদ্বোধন করেন।

গত ১৩ নভেম্বর শুরু হওয়া পুনঃসংস্কার কাজ শেষে ১৮০ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রশস্ত কাঠের সেতুটি এখন সম্পূর্ণ ব্যবহারের উপযোগী। এর মাধ্যমে এখন স্থানীয় গুতুরা বাজারের সাথে কৈলাটি, পোগলা, নাজিরপুর ও কলমাকান্দা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে।

এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করেন-২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, ৪টি মসজিদের মুসল্লী, ১টি মহিলা মাদরাসা, ১টি কওমী মাদরাসা, ১টি দাখিল মাদরাসার শিক্ষার্থীসহ এছাড়া আশপাশের আরও অনেক গ্রামের অসংখ্য মানুষ।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল একটি নিরাপদ কাঠের সেতু। আগের পুরোনো কাঠের ব্রিজটি ভেঙে যাওয়ায় নদী পার হতে তাদের নানান দুর্ভোগ পোহাতে হতো।

এ নিয়ে উদ্যোগ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। কয়েকদিনের মধ্যেই স্থানীয়দের সহায়তায় সম্পন্ন হয় সেতুর পুনঃনির্মাণ কাজ।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আগে একটি কাঠের সেতু ছিল, তা ভেঙে যাওয়ার পর গ্রামবাসী যাতায়াতে কষ্টে ছিল। তাই আমরা পুনঃনির্মাণের সিদ্ধান্ত নিই। মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।

স্থানীয়রা বলেন, এই সেতু শুধু কাঠ নয়—এটি আমাদের জীবনযাত্রার নিরাপত্তা ও স্বস্তির পথ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

নেত্রকোনায় একটি কাঠের সেতুতে স্বস্তি পেলো ১০ গ্রামের মানুষ

আপডেট টাইমঃ ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫