ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে

বারহাট্টা উপজেলায় নবনির্মিত রামকৃষ্ণ সেবাশ্রম উদ্বোধন ও দীক্ষা প্রদান অনুষ্ঠান উদযাপন।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৫৬ বার

পলাশ পাল, নেত্রকোনা বারহাট্টা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় নব নির্মিত শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের তিন দিন ব্যাপী ধর্মীয় আয়োজনের আজ দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকভাবে সেবাশ্রমটি শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।উক্ত অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনে সারা দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও ভক্তদের দীক্ষা প্রদানের আয়োজন করা হয়েছে। রামকৃষ্ণ সেবাশ্রম উদ্ভোধন উপলক্ষে প্রথম দিন শুক্রবার ছিল বাস্তুপূজা। আজ শনিবার সেবা শ্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রামকৃষ্ণ সঙ্ঘের দীক্ষা গুরু স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। পরবর্তী কার্য ধারাবাহিকতায় রামকৃষ্ণ সেবাশ্রম থেকে বিপুল সংখ্যক ভক্তবৃন্দের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সহ পূনরায় সেবাশ্রম প্রাঙ্গণে এসে সমবেত হন।
পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচি অনুসারে দুপুর থেকে প্রসাদ বিতরণ, ভক্তিসংগীত, কীর্তন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং পরবর্তীতে বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী সন্ততানন্দ মহারাজ, সীতাকুন্ড রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদাদন্দ মহারাজসহ বিভিন্ন জেলা-উপজেলার রামকৃষ্ণ সেবাশ্রম থেকে আগত ভক্ত ও বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক বাবু, তুষার কান্তি ঘোষ।
আগামীকাল ৩০ নভেম্বর রবিবার সকালে -দীক্ষা গুরু স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ আগ্রহী দীক্ষা গ্রহণকারী দের দীক্ষা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করবেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

বারহাট্টা উপজেলায় নবনির্মিত রামকৃষ্ণ সেবাশ্রম উদ্বোধন ও দীক্ষা প্রদান অনুষ্ঠান উদযাপন।

আপডেট টাইমঃ ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫