ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে

রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ

মোঃ সাগর স্টাফ রিপোর্টার

রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করেছেন মোবাইল ব্যবসায়ীরা।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করেছেন মোবাইল ব্যবসায়ীরা। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সড়কে আগুন জ্বালিয়ে তারা অবরোধ করে। এতে করে প্রধান সড়ক বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে রোববার (০৭ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান নেয় মোবাইল ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবির মধ্যে আছে- মোবাইলের আমদানি শুল্ক কমানো, আমদানি শর্ত সহজ করা, এনইআইআর সিস্টেম চালুর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ। আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর সিস্টেম চালু হতে যাচ্ছে। এতে আইএমইআই নম্বর ব্যবহার করা চুরি বা অবৈধ মোবাইল ফোন চিহ্নিত ও ব্লক করা হবে।

ব্যবসায়ীরা দাবি করেছেন, এনআইআইআর সিস্টেম চালু হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তারা আরও দাবি করেন, নতুন নীতি নির্দিষ্ট একটি গোষ্ঠীর উপকার করবে এবং অতিরিক্ত শুল্কের কারণে ভোক্তা পর্যায়ে মোবাইল ফোনের দাম বাড়বে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ

আপডেট টাইমঃ ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫