ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে রেজুখাল বিজিবি চেকপোস্টে কুকুরের নৈপুণ্যে টায়ারের ভেতর মিলল ১৯ হাজার ৮০০ পিস ইয়াবা ​মদনে তুচ্ছ ঘটনায় বৃদ্ধাকে মারধর,২ লাখ টাকা লুটের অভিযোগ

মাওনা থেকে শ্রীপুরের সেই চিরচনা পথ,অপেক্ষার প্রহরী ও একটি অবাধ্য চাকা। 

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২৭৭ বার

আদিলুর রহমান আদিল 

নিজস্ব সংবাদদাতা 

মাওনা থেকে শ্রীপুরের সেই চিরচেনা পথ। পিচঢালা রাস্তাটা যেন এক বিশাল অজগর, যা শত শত যানবাহনকে গিলে খেয়েও শান্ত হতে পারছে না। ঘড়ির কাঁটা ঘুরছে, কিন্তু রাস্তার চাকা ঘুরছে না।

চারদিকে ইঞ্জিনের গোঙানি আর তপ্ত ধোঁয়ার কুণ্ডলী সব মিলিয়ে এক অসহনীয় স্থবিরতা। ঠিক সেই বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে একটি জরাজীর্ণ ভ্যান গাড়ি।

রাস্তার অর্ধেকটা দখল করে সে থমকে আছে। ভ্যানভর্তি মালামাল নয়, যেন একরাশ অবজ্ঞা সাজিয়ে বসে আছেন বিক্রেতা। তার পেছনে আটকা পড়ে আছে শত শত যান্ত্রিক বাহন, যাদের তাড়া আছে, গন্তব্য আছে।

কিন্তু এই ভ্যানটির কাছে যেন সময়ের কোনো মূল্য নেই। সবচেয়ে রহস্যময় দৃশ্যটি দেখা গেল একটু পরেই। একজন পুলিশ সদস্য ক্রমাগত চিল্লাচিল্লি করছেন, ধমকাচ্ছেন, আইন আর শৃঙ্খলার দোহাই দিচ্ছেন।

কিন্তু বিক্রেতার কানে সেই শব্দ পৌঁছাচ্ছে না। তিনি যেন, এক অন্য জগতের বাসিন্দা, যেখানে পুলিশের তর্জন-গর্জন স্রেফ বাতাসের শোঁ শোঁ শব্দ। পৃথিবীর সব তাড়াহুড়ো আর হাহাকারকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি নির্বিকার চিত্তে পণ্য বিক্রি করছেন।

প্রশ্ন জাগে এই অসীম সাহসের উৎস কোথায়?

শত শত মানুষের সময় চুরি করে নেওয়া এই ভ্যানটি কি কেবলই একটি যান, নাকি এই ঘুণে ধরা সিস্টেমের এক জীবন্ত প্রতীক?

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

মাওনা থেকে শ্রীপুরের সেই চিরচনা পথ,অপেক্ষার প্রহরী ও একটি অবাধ্য চাকা। 

আপডেট টাইমঃ ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫