ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে

আটপাড়ায় ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

হাবিবুল ইসলাম 

আটপাড়া উপজেলা প্রতিনিধিঃ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ঘটিকায় সময় ২০/১২/২০২৫ তারিখে আটপাড়া উপজেলা সদরে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক (নেত্রকোনা জেলা) আল আকরাম খান মুন্না, আটপাড়া উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আবু সালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, খেলাফত মজলিস নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের মনোনীত প্রার্থী আজিজুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন আটপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত ঘটনা। দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

আল আকরাম খান বলেন, হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত কোনো উপদেষ্টা দেশ ছেড়ে যেতে পারবেন না। তিনি আরও বলেন, এই হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা অবিলম্বে ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

আটপাড়ায় ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট টাইমঃ ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫