ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ হাদি হত্যায় গ্রেফতারদের ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপ ভেঙে পড়া ঘর, চোখে ছিল হতাশা যুবসমাজের উদ্যোগে ফিরল নতুন আশার আলো গফরগাঁওয়ে উদ্যোক্তার বাড়িতে হামলার চেষ্টা, হত্যার হুমকির অভিযোগ মদনে শশুরের ঘরে চুরির ঘটনায় বাবা ছেলে গ্রেপ্তার। টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পা’চা’রে’র উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার। পানছড়িতে শতাধিক নারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস পালিত টেকনাফে বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ২৫ মোবাইল উদ্ধার সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত হুইপদের শ্রদ্ধা নিবেদন খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের কর্মসূচি: সন্তু লারমার অপসারণ ও তদন্ত দাবি

নেত্রকোনায় লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।

নেত্রকোনায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি) এর শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে জেলা শহরের রাজুর বাজার এলাকায় অবস্থিত আইএলএসটি ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী দেলোয়ার হোসেন শরীফ, তাহমিনা আক্তার, কাওসার আহম্মেদ টুটল, শিবনাথ কুমার শিবু ও আব্দুল কাদের।

বক্তারা বলেন, রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই) সমূহে পেশাজীবীদের জন্য চালু করা অবৈধ ডিপ্লোমা কোর্স অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল সাব-টেকনিক্যাল পদে “ডিপ্লোমা ইন লাইভস্টক” ডিগ্রিধারীদের একক নিয়োগযোগ্যতা নিশ্চিত করে দ্রুত প্রজ্ঞাপন জারি করার দাবি জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, দাবি আদায়ে যদি আজকের মধ্যে কর্তৃপক্ষ লিখিত প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আইএলএসটি, নেত্রকোনার সকল সাধারণ শিক্ষার্থী একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

নেত্রকোনায় লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

আপডেট টাইমঃ ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫