ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে

খাগড়াছড়িতে ইট সংকট: বন্ধ ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ, জনভোগান্তি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

পরিবেশ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের নির্দেশনায় ইটভাটা বন্ধ থাকায় খাগড়াছড়িতে তীব্র ইট সংকট দেখা দিয়েছে। এই সংকট নিরসন ও বন্ধ ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটা মালিক, শ্রমিক ও বিভিন্ন শ্রমজীবী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার ( ২১ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সড়কে অবস্থান নেয়। এরপর দুপুর দেড়টা পর্যন্ত সেখানে সড়ক অবরোধ চলতে থাকে।

এ সময় বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ হয়ে যায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যান চলাচল। ফলে শহরজুড়ে সৃষ্টি হয় যানজট ও চরম জনভোগান্তি।

খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন,

“চলতি মৌসুমে জেলার কোথাও একটি ইটভাটাও চালু নেই। এর ফলে পুরো জেলায় মারাত্মক ইট সংকট দেখা দিয়েছে। একদিকে শত শত কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্প স্থবির হয়ে পড়েছে, অন্যদিকে ইটভাটা সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন।”

তিনি আরও জানান, পরিবেশের সকল নিয়ম-কানুন মেনে ইটভাটা পরিচালনার অনুমতি দিলে উন্নয়ন কার্যক্রম সচল হবে এবং শ্রমিকদের জীবিকা রক্ষা পাবে।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাহবুব আলম সবুজ, সদস্য সচিব সমর বিকাশ চাকমা, উপজাতি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রিপ রিপ চাকমা, রাজমিস্ত্রি কল্যাণ সমবায় সভাপতি মো. রাজ্জাক এবং ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি মো. ইব্রাহিমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচি শেষে ইটভাটা মালিক ও শ্রমিকরা খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

খাগড়াছড়িতে ইট সংকট: বন্ধ ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ, জনভোগান্তি

আপডেট টাইমঃ ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫