
মদন (নেত্রকোনা) প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদ
নেত্রকোনার মদন খাদ্য গুদাম থেকে চাল পাচারের ঘটনায় এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে খাদ্য অধিদপ্তর। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার কমিটির সদস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ অডিট বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ সেলিমুল আজম মদন খাদ্য গুদাম পরিদর্শনে এসেছেন। তদন্তে গরমিল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক।
নেত্রকোনার মদনে পাচারের সময় ২০মেট্রিকটন (৬৬৭ বস্তা) সরকারি চাল জব্দ করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনে ট্রাক চালক শামীম মিয়া (২৮), শাহিন মিয়া (২৫), এনামুল হক আনার এর নাম উল্লেখ সহ আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ ঘটনায় ট্রাক চালক শামীম মিয়া, শাহিন মিয়া জেল হাজতে রয়েছে।
খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ অডিট বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ সেলিমুল আজম বলেন, অধিদপ্তর এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে মদন খাদ্য গুদামের ২০ মেট্রিকটন টন চাল পাচার ঘটনার তদন্ত প্রতিবেদন দিতে হবে।
শনিবার নেত্রকোনার মদন উপজেলা খাদ্য গুদামের তদন্ত এসে গরমিল পেয়েছি তিনি।এখনো তদন্ত কাজ শেষ হয়নি।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ২০মেট্রিকটন চাল পাচারের ঘটনায় প্রকৃত জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সে যেই হোক না কেন তার শাস্তি নিশ্চিত করার ব্যাপারে তিনি কঠোর নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ , বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ২০মেট্রিকটন (৬৬৭বস্তা) সরকারি চাল ভর্তি একটি ট্রাক বের হয়। ট্রাকে সরকারি সিলমোহর যুক্ত চালগুলো জেলার বারহাট্টার বাউসীর তালুকদার রাইস মিলে নিয়ে যাচ্ছিল চালক। প্রথমে মদন পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় কয়েকজন লোক বাঁধা দেন।
পরে তাদের ম্যানেজ করে ট্রাকটি ছেড়ে যায়। কিন্তু উপজেলা শহর থেকে এক দেড় কিলোমিটার দূরে সাম্য ফিলিং স্টেশনের সামনে পৌছানো মাত্রই সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চাল সহ ট্রাক আটক করেন।

অনলাইন ডেস্কঃ 




















