ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার

আশিকুর রহমান 

ষ্টাফ রিপোর্টার :

মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে এক নারীকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। সোমবার (৮ জুন) দুপুর ১২ টায় কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলাম এর উপস্থিতিতে এই উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান সাদী, সহ-সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ, কোষাধ্যক্ষ মুফতি বায়জিদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাফিন মুন্না, সদস্য মিলন আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও উপদেষ্টাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

সংগঠনের সভাপতি আশিকুর রহমান জানান, কলমাকান্দা সদর ইউনিয়নের বিশারা গ্রামের হযরত আলীর মেয়ে সাদিয়া আক্তারের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংগঠনের উপদেষ্টাদের উপস্থিতিতে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়। তিনি বলেন, সংগঠনের নিবেদিতপ্রাণ সাধারণ সম্পাদক শেখ শাকিম ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান সাদী বলেন,আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

কোষাধ্যক্ষ মুফতি বায়জিদ আহমেদ বলেন, এলাকার বিত্তবান ব্যক্তি ও সংগঠনের সদস্যদের সহযোগিতায় আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করা সম্ভব হবে।

সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক রাফিন মুন্না বলেন, মানুষকে স্বাবলম্বী করে তোলা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য আমরা নতুন পরিকল্পনা গ্রহণ করেছি। সবার সহযোগিতা পেলে এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।

উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে এলাকায় সুনামের সঙ্গে কাজ করে আসছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার

আপডেট টাইমঃ ১০ ঘন্টা আগে