ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে রেজুখাল বিজিবি চেকপোস্টে কুকুরের নৈপুণ্যে টায়ারের ভেতর মিলল ১৯ হাজার ৮০০ পিস ইয়াবা

নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা

নেত্রকোনার মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. মোবারক হোসেন সাগর (২০) মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পাশের বাহাম পশ্চিমপাড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম বলেন, দণ্ডিত সাগর মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন নিয়ে তাঁর সঙ্গে প্রায়ই মা মনোয়ারা বেগমের ঝগড়া হতো। ২০২২ সালের ২৪ অক্টোবর মা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই দিন বিকেলে ঘরের ভেতর প্লাস্টিকের দড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে মাকে হত্যা করেন সাগর।

এ ঘটনায় মনোয়ারার ভাই ইউনুস মিয়া বাদী হয়ে সাগরকে আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় আদালতে ১০ জন সাক্ষ্য দেন। সাক্ষী ও শুনানি শেষে আজ আদালত রায় ঘোষণা করেন বলে পিপি জানান।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন।

নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট টাইমঃ ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫