ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি। বীরগঞ্জে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান সম্মাননা পেলেন মাওলানা হযরত আলী শ্রীপুরে  শতাধিক আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণীর ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মদনে টাকা ও অলংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী: থানায় অভিযোগ নেত্রকোনায় জ্বালানি তেল মজুদ কারীদের বিরুদ্ধে প্রশাসনের যুদ্ধ ঘোষণা। যুবদল সভাপতি আব্দুস সালাম তালুকদারের রুহে মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন  মদনে ব্যবসায়ীকে ও তার বৃদ্ধা মা,কে মারধরের অভিযোগ থানায় মামলা।

খাগড়াছড়ি শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা বলবৎ

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৬ বার

আরিফুল ইসলাম মহিন

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে জননিরাপত্তা ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে।

জারি করা আদেশে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হলো এবং এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

আদেশে আরও উল্লেখ করা হয়, ১৪৪ ধারা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, জেলা তথ্য অফিসের পক্ষ থেকে মাইকযোগে এ আদেশ সর্বত্র প্রচারের জন্য বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন।

খাগড়াছড়ি শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা বলবৎ

আপডেট টাইমঃ ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫