ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার ঈদগাঁ ও টেকনাফে র‍্যাবের দুটি অভিযানে ১লক্ষ ইয়াবা ও অস্ত্র-গুলিসহ ৪জন আটক নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ। গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের চ্যাম্পিয়ন দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব। নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ টেকনাফে আলোচিত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক অতিরিক্ত দায়িত্বের চাপে ইউপি প্রশাসকের পদ ছাড়তে চান কর্মকর্তা টেকনাফের খুরুশকুল মাদক কারবারী মো আরাফাত উদ্দিন ৭ হাজার পিস ইয়াবা যোগে ইজিবাইকসহ আটক

বিজিবি’র রেজুখাল চেকপোস্টে চান্দের গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০,হাজার পিস ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী আটক।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৩০৬ বার

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের টহলদল টেকনাফগামী একটি চান্দের গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ মীর মোশাররফ হোসেন জিসান (২৮) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে।

আজ মঙ্গলবার বিকেলে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজুখাল চেকপোস্টের টহলদল একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফগামী একটি চান্দের গাড়ি তল্লাশী করে চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত চান্দের গাড়ি ১টি এবং REDMI NOTE 12 5G স্মার্টফোন ১টি জব্দ করে। এসময় চান্দের গাড়ির চালক মহেশখালী উপজেলার কুতুবজম পূর্বপাড়ার বজল মিয়ার ছেলে মীর মোশাররফ হোসেন জিসানকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন,

“বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক ও বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব সফল অভিযানের ফলে সীমান্ত এলাকায় জনমনে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার

বিজিবি’র রেজুখাল চেকপোস্টে চান্দের গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০,হাজার পিস ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী আটক।

আপডেট টাইমঃ ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫