ঢাকা , শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনশেষে ঠিকানা সাড়ে ৩ হাত মাটি, দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের নাজিরপুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি হজের মাস হাসানপুর বাউল গান বন্ধে থানায় অভিযোগ, গান হলে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা। শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, এলাকায় উত্তেজনা বিরাজ মদনে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়া নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ। ‎ক্ষমতা নয়, সেবা” লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার ৮৩ দফা প্রতিশ্রুতি ‎ পানছড়িতে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে বিজিবির ঈদ উপহার প্রদান মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম। বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা  আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

মদনে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়া নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ।

শেখ আসাদুজ্জামান মাসুদ 

মদন উপজেলা প্রতিনিধি 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে(২৮ মে)রোজ বৃহস্পতিবার মদন উপজেলায় কুরবানীর পশুর চামড়া সঠিক উপায়ে সংরক্ষণ এবং গুণগত মান বজায় রাখতে এক বিশেষ কর্মসূচি পালন করেছে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।

মহাপরিচালক(ডিজির)নির্দেশনায় এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রণতোষ ঘোষ এর নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়নে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়ার কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়।

জানা গেছে, কুরবানীর পশুর চামড়া ছাড়ানোর পর দ্রুততম সময়ের মধ্যে সঠিক নিয়মে লবন দেওয়া নিশ্চিত করতে মদন উপজেলা প্রতিটি ইউনিয়নের ইউনিয়ন দলনেতা ও কমান্ডার সহ বিডিপি সদস্যবৃন্দ।আনসার ও ভিডিপি সদস্যরা মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন। চামড়া যেন পচে নষ্ট না হয় এবং মৌসুমী ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য প্রতিটি ইউনিয়নে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সরাসরি লবন দেওয়ার কাজে সহায়তা করেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রণতোষ ঘোষ জানান, চামড়া আমাদের দেশের একটি অন্যতম প্রধান জাতীয় সম্পদ। সঠিক সময়ে লবন না দেওয়ার কারণে প্রতি বছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে আমাদের সদস্যরা প্রতিটি ইউনিয়নে নিরলসভাবে কাজ করেছেন,যেন কুরবানীর চামড়া সঠিকভাবে সংরক্ষিত হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ আনসার ও ভিডিপি সদস্যদের এই সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের এই তৎপরতার কারণে এবার এলাকায় কুরবানীর চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি অনেকাংশে কমেছে বলে মনে করছেন স্থানীয় জনগণ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

দিনশেষে ঠিকানা সাড়ে ৩ হাত মাটি, দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের

মদনে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়া নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ।

আপডেট টাইমঃ ৭ ঘন্টা আগে