
আশিকুর রহমান
স্টাফ রিপোর্টার:
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
জানা গেছে, গত ১৪ মে ২০২৬ তারিখে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেতুয়া গ্রামের ১৪ বছর বয়সী নাদিয়া আক্তারকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে বাবু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবু পলাতক রয়েছে।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত না হলে সমাজে এ ধরনের অপরাধ বেড়ে যাবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় তারা অভিযোগ করেন, থানায় মামলা দায়েরের পরও অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মানববন্ধনে উপস্থিত হয়ে উক্ত অভিযোগের জবাবে কলমাকান্দা থানার তদন্ত পরিদর্শক সজল সরকার বলেন, “আমাকে কিছুটা সময় দিন, খুব শিগগিরই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।

দৈনিক নেত্রপ্রকাশ 


















