ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে

স্বৈরাচার আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে পানছড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২৩২ বার

ফাহিম উদ্দিন, পানছড়িপ্রতিনিধি:

দেশব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা, নিপীড়ন, গ্রেপ্তার, দমন-পীড়ন এবং নাশকতার নামে হয়রানির প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।

বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকালে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সেলিমের সঞ্চালনায় ও আহ্বায়ক মো. আফছার-এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলা কেন্দ্রীয় দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগ তাদের ফ্যাসিস্ট নেত্রীর নির্দেশে ১৩ নভেম্বর যেই তথাকথিত ‘লকডাউন’-এর ডাক দিয়েছে, জনগণ তা কোনোভাবেই বাস্তবায়ন হতে দেবে না।”

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সারাদেশে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে, যা গণতন্ত্র ও জনগণের অধিকারকে হুমকির মুখে ফেলেছে।

এসময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইঁয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, যুবদলের যুগ্ম আহ্বায়ক মহরম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিস আলীসহ স্থানীয় যুবদল ও বিএনপি নেতাকর্মীরা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

স্বৈরাচার আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে পানছড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

আপডেট টাইমঃ ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫