ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে ৩ বিজিবি।

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :-

পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গ্রামে লোগাং বিজিবি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।

২৯ নভেম্বর ২০২৫, শনিবার পুজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ জনকল্যাণমূলক চিকিৎসা ক্যাম্পে দেবমিত্র পাড়া, উদয় শঙ্কর পাড়া, ব্রজমোহন পাড়া, সুমতিপাড়া, রত্নময় পাড়া, দেবেন্দ্র পাড়া, বৈশাখ কুমার পাড়া, খর্গপাড়া, হলধর পাড়া ও তাপিতা পাড়া এলাকার সাধারণ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে ৩ বিজিবি লোগাং জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাইমুল মুশফিক ও তাঁর মেডিকেল টিম বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

এসময় লোগাং জোন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

স্থানীয়রা বিজিবির এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে ৩ বিজিবি।

আপডেট টাইমঃ ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫