ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত ইমামের ওপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত! যতটুকু বলব, তা বাস্তবায়নের চেষ্টা করব: ডেপুটি স্পিকার ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমামের উপর হামলার প্রতিবাদে জামতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনশেষে ঠিকানা সাড়ে ৩ হাত মাটি, দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের নাজিরপুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি হজের মাস হাসানপুর বাউল গান বন্ধে থানায় অভিযোগ, গান হলে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা। শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, এলাকায় উত্তেজনা বিরাজ মদনে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়া নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ। ‎ক্ষমতা নয়, সেবা” লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার ৮৩ দফা প্রতিশ্রুতি ‎

কেন্দুয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ড.হিলালীর দোয়া মাহফিল অনুষ্ঠিত”

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৩২২ বার

আশরাফ ইলিয়াস কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপি এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

গত ৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে ৫ ঘটিকায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে টিভি নিউজ চ্যানেল ডিবিসির লাইভ প্রোগ্রামের আগে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা -০৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর হিলালী বলেন, ‘গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করছি তিনি দ্রুত জনগণের মাঝে ফিরে আসবেন।’

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদস্য মজনুর রহমান খন্দকার, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান।

এসময় উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী মাহফিলে অংশ নেন। মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত ইমামের ওপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

কেন্দুয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ড.হিলালীর দোয়া মাহফিল অনুষ্ঠিত”

আপডেট টাইমঃ ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫